...........................................shyamalsoft copywrite সুরক্ষিত
Showing posts with label Pendrive. Show all posts
Showing posts with label Pendrive. Show all posts

নিজের ছবি সেট করুন পেনড্রাইভের আইকন ছবি হিসেবে ....

নিজের ছবি সেট করুন পেনড্রাইভের আইকন ছবি হিসেবে ....
Shyamalsoft




আজকে দেখাবো যে কি ভাবে  পেনড্রা্ইভের আইকন এ নিজের ছাবি দিতে হয়।
কাজটি করার জন্য আপানকে ছোট একটি কোডের সাহায্য নিতে হবে। সেই সাথে থাকতে হবে একটা আইকন ফরম্যাটের ছবি। আর একটি পেনড্রাইভ।

এবার তাহলে শুরু করা যাক-
প্রথমেই Notepad চালু করুন। অথবা আপনার পেন ড্রাইভে গিয়ে New Text Document চালু করুন। তারপর নিচের কোড টি কপি করুন অথবা টাইপ করুন-


[Autorun]


Label=Shyamal


Icon=Shyamal.ico

 

এবার এই ফাইলটিকে সেভ করুন Autorun.inf নামে। এখানে Label=Shyamal মানে হল পেন ড্রাইভের নাম। এখানে যদি Shyamal এর বদলে Your Name লিখেন তাহলে এটাই পেন ড্রাইভের নাম হবে।

Icon=Shyamal.ico মানে হল আপনার আইকন ফাইলের নাম। Shyamal.ico এটাকে আপনার আইকন ফাইলের সাথে Replace করুন। মনে রাখবেন .ico এক্সটেনশনটি অবশ্যই রাখতে হবে।

আর আইকন ইমেজটি অবশ্যই অবশ্যই আপনার পেন ড্রাইভে রাখতে হবে। এখন কথা হল যদি আইকন না থাকে তাহলে? অথবা আপনি যদি আইকন বানাতে না পারেন?

অফলাইন টা ভালোমত কাজ করে না তাই অনলাইন টাই দিলাম আপনারা ইচ্ছা করলে এখান থেকে .ico ফরম্যাটের ছবি করেনিতে পারেন।

Online Icon Converter


ভালো লাগলে অবশ্যই like দিবেন।


 

পুনরুদ্ধার করুন....সহজেই ভাইরাসে Hidden হয়ে যাওয়া File

পুনরুদ্ধার করুন....সহজেই ভাইরাসে Hidden হয়ে যাওয়া File
Shyamalsoft


অনেক ক্ষেত্রেই আমরা দেখি যে ভাইরাসে ইনফেক্টেড হয়ে যাওয়ার জন্য আমাদের পেনড্রাইভের অসংখ্য ফাইল হিডেন হয়ে যায়, যা পরবর্তিতে ফেরত আনা অনেক কস্টসাধ্য। আজ আমি যে সফটওয়্যারটি শেয়ার করব, তা দিয়ে আপনি মাত্র ৩ ক্লিকেই আপনার হিডেন ফাইলগুলো ফেরত আনতে পারবেন। এই সফটওয়ার টির নাম হল  LDC USB Show।


ফাইলটি এক্সট্রাক্ট করে সাধারণভাবে ইন্সটল করুন।
ইন্সটল করার পর USB Show সফটওয়ার টি ওপেন করুন।
এবার প্রথমে ল্যাংগুয়েজ চেঞ্জ করে ইংলিশ করে নিন।




এর পর "Recovery the hide files" এ ক্লিক করুন





এবার আপনার পেনড্রাইভের লোকেশন দেখিয়ে দিন, তারপর OK তে ক্লিক করুন।





এখন সফটওয়ারটি অটোমেটিক আপনার হারানো ফাইল গুলো উদ্ধার করে মেসেজ দিবে "USB Show has finished."

এরপর আপনার পেন ড্রাইভে ঢুকে দেখুন আপনার সব হিডেন ফাইল আনহাইড হয়ে গিয়েছে।

OR

Command prompt দিয়ে যেভাবে ভাইরাস আক্রান্ত USB Pen-drive এর লুকানো ফাইল উদ্ধার করবেন।
বি।দ্রঃ পেনড্রাইভ ফরমেট দিলে এটি দিয়ে কাজ হবে না।


যেভাবে ভাইরাস আক্রান্ত USB Pen-drive এর লুকানো ফাইল উদ্ধার করবেন। যারা জানেন না শুধু মাত্র তাদের জন্য

যেভাবে ভাইরাস আক্রান্ত USB Pen-drive এর লুকানো ফাইল উদ্ধার করবেন। যারা জানেন না শুধু মাত্র তাদের জন্য
Shyamalsoft

আমরা অনেকেই ভাইরাসের ফলে আক্রান্ত পেন-ড্রাইভের Hidden ফাইল ওপেন করতে পারি না। কিংবা অনেক সময় দেখা যায় আমাদের পেন-ড্রাইভ এ Virus attack এর ফলে file গুলো দেখা যায় না। তবে পেন-ড্রাইভের উপরে মাউস রেখে ডান বাটনে ক্লিক করে প্রোপার্টিজে গেলে দেখা যায়, পেনড্রাইভে কিছু ডাঁটা আছে অর্থাৎ পেন-ড্রাইভ কিছু মেমোরি দখল করে আছে, কিন্তু সেগুলো দেখা যাচ্ছে না। সেগুলো দেখার জন্য কোন সফটওয়্যার ব্যাবহার না করেই  নিচের কয়েকটি সহজ ধাপ অনুসরণ করে পেন-ড্রাইভের লুকানো ফাইল উদ্ধার করুনঃ 

১।  প্রথমে আপনার "পেনড্রাইভ"  ইউএসবি পোর্টে লাগান।
২। এরপর "windows+R" একশাথে চেপে run open করুন।
৩। এরপর এতে লিখুন "cmd" এবং "Ok" তে ক্লিক করুন।


চিত্র-১ঃ 

৪। তারপর আপনার পেন ড্রাইভ এর লেটার লিখে "Enter" চাপুন। মনে করি, পেন ড্রাইভ এর লেটার "i" তাহলে i  লিখে Enter চাপুন।  ঠিক এইভাবেঃ i: 
৫। এরপর attrib -s -h /s /d *.*   লিখে Enter চাপুন।
চিত্র-২ঃ


টিপসঃ পেনড্রাইভে কোনো ফাইল বা ফোল্ডার রাখলে সেগুলো জিপ করে রাখবেন। সাধারণত জিপ করা ফাইল বা ফোল্ডারে ভাইরাস আক্রমণ করে না।


USB device not recognized ম্যাসেজের সমাধান করুন।

USB device not recognized ম্যাসেজের সমাধান করুন।
Shyamalsoft


কম্পিউটারে USB ব্যবহার করেছেন অথচ উপরের মেসেজটি পাননি এরকম মানুষ খোজেঁ পাওয়া যাবেনা। যদি আপনার ডিভাইস বোর্ড নষ্ট না থাকে তাহলে যে সমস্যা গুলো হবে তার সমাধান আছে।

এর সমাধান পাওয়া কিছু টিপস এর আলোচনা নিজে করলাম।

1. Start>Run এ গিয়ে Devmgmt.msc লেখে OK করুন। Device Manager window আসবে।

2. “Universal Serial Bus controllers”এর + এ ক্লিক করুন।

3. USB Root Hub এ রাইট click করে Properties এ যান। USB Root Hub Properties dialog box আসবে।

4. Power Management tab এ Click করুন।

5. “Allow the computer to turn off this device to save power check box” থেকে ঠিক মার্ক তুলে দিয়ে OKকরুন।

6. যতটা “USB Root Hub” আছে (সম্ভবত ৫টি) সবগুলোতে ৩ থেকে ৫নং কাজগুলো করুন।

7. এবার Action menu তে গিয়ে Scan for hardware changes এ click করুন। কাজ হলে ডিভাইস মেনেজার বন্ধ করুন।

8. কয়েকজন (এক্সপি) ব্যবহারকারী বলেছেন তাদের C:\WINDOWS\inf ঠিকানায় usbstor.inf and usbstor.pnf (হিডেন) ফাইলগুলো মুছে গিয়েছিল। ফলে তাদের পিসি কোনভাবেই ইউএসবি পেতনা। পরে তারা ঐ ফাইলগুলো অন্য জায়গা থেকে কপি পেষ্ট করে দিয়েছেন। এতে তারা সমাধান পায়।

9. ভাইরাসের আত্রমণ, এন্টিভাইরাসের স্ক্যান, নতুন প্রোগ্রাম ইন্সটল করার কারণে অনেক সময় Windows এর গুরুত্বপূর্ণ ফাইল Replace,Upgrade বা Delete হয়ে যায়। ফলে এ মিসিং ফাইলটিও ৪ নং এর মত উক্ত সমস্যা সৃষ্টি করতে পারে। এরকম ফাইল মিস হওয়ার সম্ভাবনা থাকলে উইন্ডোজ রিপেয়ার বা নতুন ইন্সটল করলে কাজ হতে পারে। তবে রিপেয়ার বা নতুন ইন্সটলের চাইতে নিম্মের ৬ নং কাজটি আরো কার্যকর।

10. মাইক্রোসফট আরো সমাধান হিসেবে আপডেট সার্ভিস প্যাক ব্যবহার করার পরামর্শ দিয়েছেন।

কয়েকজন বিশেষজ্ঞ বলেছেন ইউএসবি পোর্ট এ ধূলাবালি লেগেও এই সমস্যাটা ঘটতে পারে। তাই ইউএসবি পোর্টসহ পুরো মাদারবোর্ড মাঝেমধ্যে ভালভাবে পরিষ্কার করতে হবে।