...........................................shyamalsoft copywrite সুরক্ষিত
Showing posts with label Internet. Show all posts
Showing posts with label Internet. Show all posts

থাকুন Unchecky এর মাধ্যমে......{Software Installation এর সময় অনাকাঙ্খিত প্রোগ্রাম ইনস্টল হওয়া থেকে সুরক্ষিত} টিউনটি আপনাকে দেখতেই হবে!!

থাকুন Unchecky এর মাধ্যমে......{Software Installation এর সময় অনাকাঙ্খিত প্রোগ্রাম ইনস্টল হওয়া থেকে সুরক্ষিত}  টিউনটি আপনাকে দেখতেই হবে!!
Shyamalsoft

যেভাবে ইনস্টল হয়

অনাকাঙ্খিত অ্যাপ্লিকেশন

অনলাইনে কিংবা অফলাইনে যেভাবেই আপনি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে যান না কেন সব জায়গাতে কিছু না কিছু তাড়াহুড়া থাকে। এটা হতে পারে সময় স্বল্পতার কারনে কিংবা নিজেকে খুব বেশি পারদর্শী প্রমাণ করার জন্য। তবে যাই হোক, কথায় আছে তাড়াহুড়া বিলম্বের সৃষ্টি করে। কিন্তু এক্ষেত্রে তাড়াহুড়ার কারনে সব সময় টার্মস এবং কন্ডিশনগুলো দেখার সময় হয়না। অধিকাংশ সময় শুধু নেক্সট নেক্সট এবং নেক্সট চেপে কাজ শেষ করে ফেলি। অথবা খুঁজার চেষ্টা করি কোথায় ইনস্টল বাটনটি আছে। উদাহরণ হিসাবে নিচের চিত্রটি দেখুন। 

অনলাইনে ফ্ল্যাশ প্লেয়ার ইনস্টল করতে গেলে প্রায় সবাই সরাসরি নিচের দিকে থাকা Install Now বাটনে ক্লিক করে। যার ফলে অপশনাল অফারে থাকা McAfee Security Scan Plus সফটওয়্যারটি অটোমেটিক ডাউনলোড এবং ইনস্টল হয়ে যায়। 



এরকম বিভিন্ন সময়ে অসাবধানতা কিংবা বেখেয়ালে নিজের অজান্তে আমরা অনাকাঙ্খিত অ্যাপ্লিকেশন ইনস্টল করে চলি। তারপর এক সময় আমাদের অবস্থা হয় নিচের চিত্রের মতো। ব্রাউজারে টুলবার দিয়ে এমন অবস্থা হয়েছে যে ওয়েব পেইজ দেখা যাচ্ছেনা। আমি শুধুমাত্র ব্রাউজারের কথা বললাম এ কারনে যে অধিকাংশ অনাকাঙ্খিত অ্যাপ্লিকেশনগুলো এক্সটেনশন কিংবা টুলবার হিসাবে থাকে।





যাহোক, আমরা কেবল এতোক্ষণ সমস্যা নিয়ে আলোচনা করলাম। কিন্তু সমস্যা যতো বড়ই থাক তার সমাধান নিশ্চয় থাকে। অনেকেই সমাধান হিসাবে পরবর্তি সময়ে অনাকাঙ্খিত অ্যাপ্লিকেশনগুলো আনইনস্টল করে ফেলে। তবে পরবর্তিতে আনইনস্টল করা কোন স্মার্ট সমাধান না। সমস্যাকে অঙ্কুরে বিনষ্ট করাই হলো আমাদের জন্য একমাত্র সল্যুশন। তো চলুন তাহলে দেখে আসি কীভাবে এই সমস্যাকে স্মার্টলি মোকাবেলা করা যায়।

Unchecky – আপনার আল্টিমেট সল্যুশন | ফ্রিওয়্যার

একটা কথা মনে রাখবেন, অনাকাঙ্খিত অ্যাপ্লিকেশন কিন্তু নিজে নিজে ইনস্টল হয় না। আপনার বেখেয়ালে আগে থেকে চেক করে থাকা অপশনের কারনে এই সব অ্যাপ্লিকেশন পিসিতে ইনস্টল হয়। যারা সচেতন তারা সাবধানতার সহিত অ্যাপ্লিকেশন ইনস্টল করলেও অসাবধানদের জন্য প্রয়োজন Unchecky সফটওয়্যারটি। ডাউনলোড করার আগে দেখে নিন যে সফটওয়্যারটি কীভাবে কাজ করে।
  • Unchecky মূলত ব্যাকগ্রাউন্ডে কাজ করে। যখন কোন সফটওয়্যার ইনস্টল করা হয় তখন উক্ত সফটওয়্যার সম্পর্কিত ফাইল ছাড়া অন্যগুলো স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করে সেগুলোর অপশন আনচেক করে দেয়।
  • সফটওয়্যারটি পিসিতে ইনস্টল থাকলেই নিজে নিজে কাজ করে। আলাদা ভাবে এটা চালনা করার প্রয়োজন হয় না।
  • এটা প্রায় সব ধরনের অনাকাঙ্খিত ইনস্টলেশন ঠেকাতে পারে। যার ফলে বিশ্বের ভালো কিছু প্রতিষ্ঠান থেকে স্বীকৃতি পেয়েছে Unchecky।
  • নিচের চিত্রটি লক্ষ্য করুন। ইনস্টলেশনের সময়ে Unchecky 
  •  স্বয়ংক্রিয়ভাবে চেকবক্সগুলোকে আনচেক করে দিয়েছে। না হলে আপনার পিসিতে Ask টুলবার ইনস্টল হয়ে যেতো এবং সেই সাথে আপনার ডিফল্ট সার্চ ইঞ্জিনও।

  • কোনভাবে যদি আপনি তারপরেও Proceed করতে চান তাহলে সফটওয়্যারটি ওয়ার্নিং দিবে যে, আপনি সত্যিই সেই অনাকাঙ্খিত প্রোগ্রাম ইনস্টল করতে চান কিনা।


এতোক্ষনে হয়তো বুঝে ফেলেছেন যে সফটওয়্যারটি আপনার জন্য কতোটা গুরুত্বপূর্ণ। তবে এই সফটওয়্যারটি ব্যবহার করলে সচেতনরাও যে এক সময়ে অচেতন হয়ে যাবে সেটা বলার অপেক্ষা রাখেনা। কারন Unchecky যদি সব করে তাহলে আপনার তো সচেতন হয়ে কোন লাভ নেই।

ডাউনলোড Unchecky | ফ্রিওয়্যার

১ মেগাবাইটের সফটওয়্যারটি ঝটপট ডাউনলোড করে নিন। ফ্রিওয়্যার হওয়াতে আপনাকে লাইসেন্স কিংবা মেডিসিন নিয়ে কোন চিন্তা করতে হবে না।




ডাউনলোড শেষ হলে স্বাভাবিক নিয়মে ইনস্টল করুন। ইনস্টলেশন শেষে টাস্কবার থেকে একটু দেখে নিবেন যে সফটওয়্যারটি ব্যাকগ্রাউন্ডে চলছে কিনা। তাছাড়া ট্রে আইকন থেকেও আপনি নিশ্চিত হতে পারবেন। ব্যাকগ্রাউন্ডে না চললে অ্যাপ্লিকেশনটি কাজ করবে না!




এবার নিশ্চিন্তে সফটওয়্যার ইনস্টল করতে থাকুন।  কার্পন্য করবেন না যেন!!

এখন শুধুই “EDM” ছুড়ে ফেলুন IDM, (Must See)

 এখন শুধুই “EDM”  ছুড়ে ফেলুন IDM, (Must See)
Shyamalsoft

 আমরা পিসিতে দ্রুত ডাউনলোডের জন্যে প্রায় সবাই IDM এর উপর নির্ভরশীল। কিন্তু এটা পেইড সফটওয়্যার হওয়ায় এটিতে Cracking, প্যাচিং নিয়ে অনেক ভোগান্তি পোহাতে হয়। তাও আবার মাঝে মধ্যে সব ব্রাউজারে সেটা সাপোর্ট করেনা। তাই এর বিকল্প হিসেবে বের করে ফেললাম "EDM" (EagleGet Download Manager)। এটাতে IDM এর সকল সুবিধা তো আছেই এবং সেটার চেয়ে বেশী সুবিধাই পাবেন বোধ করি।    ডাউনলোড স্পিড IDM এ যা থাকে সেটাই এতেও পাবেন। এছাড়া এটি সব ব্রাউজার সাপোর্টেড। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এটি ফুল ফ্রি সফটওয়্যার, তাই কোন Crack এর জন্যে হাতাহাতি করা লাগবেনা।   

এক নজরে এর সুবিধাগুলো দেখে নিন- 

1. Increase Download Speed Greatly

2. Support All Popular Browsers

3. Automatic Refresh Expired Download Address

4. Schedule and Manage Downloading Jobs Smartly

5. Download Audio and HD Videos from ANY Websites

6. Convert Web Videos to Multiple Formats

7. Flexible Notification Configurations & Silent Mode

8. Automatic Malware Checker & File Integrity Verifier

9. Customizable User Interface

10. Multi Language Support

11. Freeware Offers Smoothest Experience Ever


আরও বিস্তারিত এখানে  দেখতে পারেন  


চলুন দেখে নেই কয়েকটা স্ক্রিনশট- 




















 ডাউনলোড করে নিন এক ক্লিকে (মাত্র ৫.৫ এম.বি.) 
এখানে ক্লিক দিন> ডাউনলোড EDM 


*বিঃদ্রঃ আপডেট আসলে আপডেট ইন্সটল দিবেন, লেটেস্ট ইজ বেস্ট ; নরমালি ইন্সটল দিলেই হয়ে যাবে।


 আর হ্যা, ইন্সটলের আগে অবশ্যই অন্য যেকোন ডাউনলোড ম্যানেজার ইন্সটল দেয়া থাকলে তা আনইন্সটল করে নিবেন।

নিয়ে নিন BitTorrent Pro v7.9.2 build 39589 সাথে Crack এবং কিছু পুরনো ভার্সন !!!

নিয়ে নিন BitTorrent Pro v7.9.2 build 39589 সাথে Crack এবং কিছু পুরনো ভার্সন !!!
Shyamalsoft


আজ আপনাদের মাঝে এলাম BitTorrent Pro v7.9.2 build 39589 সাথে Crack এবং কিছু পুরনো ভার্সন নিয়ে !! 

[NB: সকল প্রকার Patched এবং Cracked সফটওয়্যার সম্পূর্ণ নিজ দায়িত্বে ব্যাবহার করবেন]

আর কথা বারাইলাম না । কাজের কথায় চলে যাই ।

যা যা পাবেন নতুন BitTorrent Pro v7.9.2 build 39589 এ

  • Ultra-fast file delivery
  • Free, unlimited downloading
  • Built-in bandwidth booster
  • Streaming
  • Antivirus protection
  • HD media player
  • File converter
  • Remote, secure access to files
  • Ad-Free

ডাউনলোড লিঙ্কঃ

BitTorrent Official হোমপেজ এ যেতে 


BitTorrent Pro v7.9.2 build 39589 Setup + Crack ডাউনলোড করতে [৩.১ এমবি]


BitTorrent Pro v7.9.2 build 39589 Crack only ডাউনলোড করতে [১.৫ এমবি]


Older Versions:

BitTorrent Pro v7.9.2 build 38914 Setup + Crack ডাউনলোড করতে [৩.১ এমবি]


BitTorrent Pro v7.9.2 build 38914 Crack only ডাউনলোড করতে [১.৫ এমবি]


BitTorrent Pro v7.9.2 build 38759 Setup + Crack ডাউনলোড করতে [৩.৫ এমবি]


BitTorrent Pro v7.9.2 build 38759 Crack only ডাউনলোড করতে [১.৯ এমবি]


যেভাবে Active করবেনঃ

১. BitTorrent Pro v7.9.2 build 39589 Setup ইন্সটল করুন।

২. Crack ফোল্ডার থেকে Crack ফাইল টি ওপেন করুন।

৩. ২ বার "Next" চাপুন।

৪. BitTorrent Installed Directory চিনিয়ে দিন এবং "Next" ক্লিক     করুন।

৫. "Start" বাটন ক্লিক করুন।

৬. Successfully Cracked হওয়ার পর "Exit" করুন।

৭. BitTorrent চালু করেন এবং “Auto Update” বন্ধ করে দিন।

৮. আপডেট করতে হলে আমার পরবর্তী টিউন গুলায় চোখ রাখুন :p




আশা করি আপনাদের কাজে লাগবে।

আজ এই পর্যন্তই। সবাই ভাল থাকবেন। 


MB শেষনেট কানেক্ট করার সাথে সাথে ? সমাধান নিয়ে নিন

MB শেষনেট কানেক্ট করার সাথে সাথে ?  সমাধান নিয়ে নিন
Shyamalsoft.

আমরা অনেকেই আছি যারা মোডেমে লিমিটেড নেট ইউজ করি। নেট স্পীড বেশি থাকলে কিছুক্ষণের মধ্যেই সব MB শেষ হয়ে যায়। আর অনেকের তো এই নেটের টাকা যোগাতে অনেক ভুগতে হয় বিশেষত স্কুল পড়ুয়া ছাত্রদের। তাই আজকে এর সমাধান নিয়ে আসলাম।
নেট কানেক্ট করলেই সব সফটওয়্যারের শুরু হয়ে যায় আপডেট চেক। তাছাড়া আপনার অজান্তেই অনেক সফটওয়্যার ব্যাকগ্রাউন্ডে নেটের সাথে কানেক্ট হয়। এসব থেকে বাঁচতে TinyWall নামের এই ছোট ফ্রী ফায়ারওয়ালটি ডাউনলোড করুন।

          
এরপর ইন্সটল করুন। ইন্সটল করার পর দেখবেন যে আপনার কোন সফটওয়্যার নেটে কানেক্ট হতে পারবে না। এমনকি মোজিলা ফায়ারফক্স বা গুগল ক্রম কোনটাই না।



এখন আপনার বহুল ব্যাবহারিত সফটওয়্যারগুল কে নেট কানেক্টের অনুমতি দিতে চাইলে কীবোর্ড থেকে CTRl+SHIFT+E প্রেস করুন। তাহলে ছবির মত একটা মেনু আসবে সেখান থেকে আপনার মোজিলা ফায়ারফক্স/গুগল ক্রম/FDM/IDM এর .exe ফাইল নির্বাচন করুন। তাহলে যেই সফটওয়্যারএর exe ফাইল নির্বাচন করবেন তা নেটে কানেক্ট হতে পারবে।

আর যদি সাময়িকভাবে কোন সফটওয়্যারকে অনুমতি দিতে চান তাহলে CTRl+SHIFT+P প্রেস করে Process টি সিলেক্ট করুন।  এখন আপনার নেট আগের চাইতে অনেক কম খরচ হবে।

Broadband Internet এ প্রতিদিন কত এমবি খরচ করছেন চলুন জেনে নেয়া যাক।

Broadband Internet এ প্রতিদিন কত এমবি খরচ করছেন চলুন জেনে নেয়া যাক।
Shyamalsoft

আমরা মোটামুটি অনেকেই ব্রডব্যান্ড ইন্টারনেট চালাই। সাধারনত আমরা যারা ব্রডব্যান্ড ব্যাবহার করি তাদের Bandwidth নিয়ে ভাবতে হয় না কারন Unlimited. তবুও জানতে ইচ্ছা হয় আজকে সারাদিনে বা এই মাসে আমি কতটুকু MB খরচ করলাম। তাই এই ইচ্ছা থেকেই একটা খুদ্র সফটওয়্যার বানালাম। আমার মত হয়ত অনেকেই আছেন যাদের এটা জানতে ইচ্ছা করে।

Feature:
1. তারিখ অনুযায়ী কি পরিমাণ এমবি খরচ করলেন তার হিসেব।
2. এই মুহূর্তে Current Internet speed কত।
3. Upload এবং Download Speed কত।


চলুন কয়েকটি Screenshot দেখে নেয়া যাক।
 













সফটওয়্যার টি সেটআপ দিয়ে যখন ইন্টারনেট চালু থাকবে তখন রান করুন। তারপর Minimize করে রেখে দিন। Notification বার এ গিয়ে সফটওয়্যার টির ICON দেখতে পাবেন। Double Click করলে আবার Maximize হবে। এভাবে মাঝে মাঝে check করে দেখুন কত এমবি খরচ করলেন।


User Restriction:
১. সকল PC তে চলবে। যদি ডাটাবেস এ প্রব্লেম হয় তবে
C ড্রাইভ এ Install না দিয়ে অন্য যেকোনো ড্রাইভ এ দিন।
২. যে ড্রাইভ এ install দেবেন সেই drive এ InternetUsage.accdb নামে একটি ডাটাবেস থাকবে। দরকার পরলে ডাটা Delete করতে পারেন।
সবাই ভালো থাকুন। কমেন্ট করুন।

এখানে ডাউনলোড করুন।