...........................................shyamalsoft copywrite সুরক্ষিত
Showing posts with label Excel. Show all posts
Showing posts with label Excel. Show all posts

Microsoft Excel------ ০১, ০২, ০৩ লেখার পদ্ধতি

Shyamalsoft


আজ ছোট্র একটি টিউটোরিয়াল :::::: এই টিউটোরিয়াল টি আমি বাংলাতে কোথাও খুজে পায়নি হয়ত আপনাদের অনেকের প্রয়োজন হবে চলুন তাহলে  আজ আপনাদের মাইক্রোসফট এক্সেলের একটি গুরুত্বপুর্ন বিষয় জানাবো তা হলো সাধারনত আমরা যখন এক্সেলে কোনো সংখ্যা লিখি তখন আমাদের 01, 02, 03 লিখলে তা অটোমেটিক ভাবে সংখ্যার আগের 0 (শুন্য) গুলো মুছে যায় কিন্তু আমাদের অনেক সময় কোনো সংখ্যার আগে 0(শুন্য) দেয়ার প্রয়োজন হয়, যেমন ডাটা এন্ট্রি করতে কারো ফোন নাম্বার যোগ করতে আগে 0(শুন্য) দেয়ার প্রয়োজন হয়। কিন্তু এক্সেলে দেয়া যায়না? যায়। 

আসুন এবার জেনে নিই 

কিভাবে এক্সেলে 01, 02, 03 লিখবো,  আপনি কি বোর্ডে Ctrl+ ১ (বাংলা ১ চাপুন) 

অথবা 

Home menu> Format cell যান    একটি উইন্ডো আসবে সেখান থেকে Number>Custom>type 

এখানে লিখুন 00 (দুইটি শুন্য ইংরেজীতে) 

OK করুন ব্যাস হয়ে গেলো।

Excel এ লাখে এবং কোটিতে প্রকাশ করার Add-Ins

Excel এ লাখে এবং কোটিতে প্রকাশ করার Add-Ins
আজকে এই টিউনে Excel এ লাখে এবং কোটিতে প্রকাশ করার Add-Ins দিলাম এবং কিভাবে ব্যবহার করতে হবে তা বিস্তারিত দেওয়া হলো।

প্রথমে Add-Ins টি Download করে নিন।

Excel 2003 এর ধাপসমূহ:

(১) Download করা Add-Ins ফাইলটি Copy করে C:\Program Files ( অথবা Program Files X 86)\Microsoft Office\ Office11\Library লোকেশনে রাখি।



(২) এবার Tools থেকে Add-Ins এ Click করি।



(৩) NumberToTaka_Lac_Crore_2003 এ টিক ‍দিয়ে ok click করি।



(৪) যদি NumberToTaka_Lac_Crore_2003 এই ফাইলটি না দেখায় তাহলে Browse এ ক্লিক করে Copy করে রাখা ‍ NumberToTaka_Lac_Crore_2003 file টি select করে ok click করি।




(৫) এখন যেকোন শীটে যেকোন সেলে Formula লিখি =NumberToTaka(A1)




A1 সেলে যে সংখ্যা থাকবে সেই সংখ্যা কথায় প্রকাশ হবে। এভাবে আপনি যেকোন শীটে এই Formula ব্যবহার করতে পারেন।

Excel 2007 এর ধাপসমূহ:

(১) Download করা Add-Ins ফাইলটি Copy করে C:\Program Files ( অথবা Program Files X 86)\Microsoft Office\ Office12\Library লোকেশনে রাখি।



(২) এবার অফিস বাটনে ক্লিক করে Excel Option এ ক্লিক করি। Add-Ins Select করে Go তে Click করি।




(৩) এবার NumberToTaka_Lac_Crore_2007 এ টিক ‍দিয়ে ok click করি।



(৪) যদি NumberToTaka_Lac_Crore_2007 এই ফাইলটি না দেখায় তাহলে Browse এ ক্লিক করে Copy করে রাখা NumberToTaka_Lac_Crore_2007 file টি select করে ok click করি।



(৫) এখন যেকোন শীটে যেকোন সেলে Formula লিখি =NumberToTaka(A1)



A1 সেলে যে সংখ্যা থাকবে সেই সংখ্যা কথায় প্রকাশ হবে। এভাবে আপনি যেকোন শীটে এই Formula ব্যবহার করতে পারেন।

Excel 2010 এর ধাপসমূহ:

(১) Download করা Add-Ins ফাইলটি Copy করে C:\Program Files ( অথবা Program Files X 86)\Microsoft Office\ Office14\Library লোকেশনে রাখি।



(২) এবার File এ ক্লিক করে Option এ ক্লিক করি। Add-Ins Select করে Go তে Click করি।




(৩) এবার NumberToTaka_Lac_Crore_2010 এ টিক ‍দিয়ে ok click করি।



(৪) যদি NumberToTaka_Lac_Crore_2010 এই ফাইলটি না দেখায় তাহলে Browse এ ক্লিক করে Copy করে রাখা NumberToTaka_Lac_Crore_2010 file টি select করে ok click করি।



(৫) এখন যেকোন শীটে যেকোন সেলে Formula লিখি =NumberToTaka(A1)



A1 সেলে যে সংখ্যা থাকবে সেই সংখ্যা কথায় প্রকাশ হবে। এভাবে আপনি যেকোন শীটে এই Formula ব্যবহার করতে পারেন।

Excel 2013 এর ধাপসমূহ:

(১) Download করা Add-Ins ফাইলটি Copy করে C:\Program Files ( অথবা Program Files X 86)\Microsoft Office\ Office15\Library লোকেশনে রাখি।



(২) এবার File এ ক্লিক করে Option এ ক্লিক করি। Add-Ins Select করে Go তে Click করি।




(৩) এবার NumberToTaka_Lac_Crore_2013 এ টিক ‍দিয়ে ok click করি।



(৪) যদি NumberToTaka_Lac_Crore_2013 এই ফাইলটি না দেখায় তাহলে Browse এ ক্লিক করে Copy করে রাখা NumberToTaka_Lac_Crore_2013 file টি select করে ok click করি।




(৫) এখন যেকোন শীটে যেকোন সেলে Formula লিখি =NumberToTaka(A1)




A1 সেলে যে সংখ্যা থাকবে সেই সংখ্যা কথায় প্রকাশ হবে। এভাবে আপনি যেকোন শীটে এই Formula ব্যবহার করতে পারেন।

*** এই ফাংশনের একটি সীমাবদ্ধতা হলো এটি 2147483647 এর চেয়ে বেশি মানকে convert করতে পারে না।


Advance Excel: ফাংশন Key ব্যবহার করে হিসাব করুন আপনার বয়স ।

 Advance Excel:   ফাংশন Key ব্যবহার করে হিসাব করুন আপনার বয়স ।
Shyamalsoft


 

১) প্রথমে একটি এক্সেল ফাইল চালু করেA1 সেলে আপনার জন্ম তারিখ এন্ট্রি করুন। এখন B1 সেলে এই Formula 

   =DATEDIF(A1,TODAY(),"Y") & " Years, " & DATEDIF(A1,TODAY(),"YM") & " Months, " & DATEDIF(A1,TODAY(),"MD") & " Days"  

বসান । এই Formula আজকের তারিখ থেকে আপনার বয়সের ব্যবধান দেখাবে।

Advance Excel: কিভাবে মাইক্রোসফট এক্সেলে ব্যংক সুদ বের করা হয় ?

Advance Excel: কিভাবে মাইক্রোসফট এক্সেলে ব্যংক সুদ বের করা হয়  ?
Shyamalsoft

মাইক্রোসফট এক্সেলে ব্যংক সুদ দুইভাবে বের করা যায় একটি হচ্ছে সাধারন সুদ অন্যটি হচ্ছে চক্রবৃদ্ধির সুদ, আজকে আপনাদেরকে দুইভাবেই দেখাব তবে চলুন শুরু করা যাক-

সাধারন সুদঃ

সাধারন ভাবে ব্যাংক সুদ বের করার জন্য প্রথমে একাউন্ট নাম্বার, নাম, টাকার পরিমান, সুদ কি হার এবং কত বছরের জন্য তা লিখতে হবে। তারপর F2 সেলে সূত্র প্রয়োগ করতে হবে। সূত্র প্রয়োগ করলেই ব্যাংক সুদ বের হয়ে যাবে।
সুত্রঃ =a2*b2*c2



এখানে F2 সেলে নির্দিষ্ট বছরের জন্য কত সুদ হবে তা বের হবে, তা কপি করে সকল সুদের সেলে পেস্ট করলে সকলের সুদ বের হবে।

চক্রবৃদ্ধির সুদঃ

চক্রবৃদ্ধির সুদের জন্যও একইভাবে সবকিছু লিখে B4 সেলে কারসার রেখে সেলে সূত্র প্রয়োগ করতে হবে।

সুত্রঃ =B1*(1+B2)^B3-B1



এখানে B4 সেলে নির্দিষ্ট বছরের জন্য কত সুদ হবে তা বের হয়ে যাবে
আজকে এ পর্যন্তই । সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।

Advance Excel : একটি শীটের এক বা একাধিক Row কে প্রিন্টের সময় প্রতি পৃষ্টায় প্রিন্ট করবেন কিভাবে।

Advance Excel  :  একটি শীটের এক বা একাধিক Row কে প্রিন্টের সময় প্রতি পৃষ্টায় প্রিন্ট করবেন কিভাবে।
Shyamalsoft

 

আজকে যে বিষয়ে টিউন করছি সেটা অনেকেরই জানা আছে। তবুও যাদের জানা নেই তাদের কাজে আসবে। যখন একটি শীটে অনেক Data থাকে তখন প্রিন্টের সময় কিছু Row প্রতি page এ প্রিন্ট করার প্রয়োজন হয়। যেমন উপরের Screen Shot টি লক্ষ্য করুন, এখানে বেশ কিছু Data আছে। এই ডাটাগুলো প্রিন্ট করতে গেলে ২ নং Row প্রতি পৃষ্টায় ‍প্রিন্ট করা প্রয়োজন। আসুন দেখা যাক কাজটি কিভাবে করা যায়।

 

 

(১) Page Layout থেকে Page Setup এ Click করি। তাহলে Page setup window টি Open হবে।

 

 

(২) এখন শীট ট্যাব Select করি। এখানে Print Title সেকশনে “Rows to repeat at top” অংশে যে Row বা Rows সিলেক্ট করে দিবেন, সেই Row বা Rows গুলো প্রতি পৃষ্টায় প্রিন্ট হবে।

Columns to repeat at left যে Column গুলো সিলেক্ট করে দিবেন সেগুলো প্রতি পৃষ্টায় ‍প্রিন্ট হবে।

# কালার শীটকে সাদাকালো প্রিন্ট করাঃ

  • Black and White এই Option টিতে টিক দিলে আপনি যদি শীটের সেলগুলোতে কালার ব্যবহার করেন তাহলেও প্রিন্টের সময় সব ডাটা এবং সেলগুলো সাদাকালো ভাবেই প্রিন্ট হবে।

     

 

# কোন শীটের অল্পকিছু ডাটা ‍প্রিন্ট করাঃ

  • ধরুন আপনার শীটে অনেক ডাটা আছে তার মধ্য থেকে কিছু ডাটা প্রিন্ট করা দরকার। এর জন্য আপনি Sheet Tab এর Print area সেকশনে যে সেলগুলো সিলেক্ট করে দিবেন শুধুমাত্র ঐ সেলগুলোই প্রিন্ট হবে। ‍উপরের Screen Shot টি দেখতে পারেন।