...........................................shyamalsoft copywrite সুরক্ষিত
Showing posts with label Bangla converter. Show all posts
Showing posts with label Bangla converter. Show all posts

একটি দুর্দান্ত সাইট ব্যবহার করে বাংলিশ লেখাকে সহজেই বাংলায় রূপান্তর করে ফেলুন

 একটি দুর্দান্ত সাইট ব্যবহার করে বাংলিশ লেখাকে সহজেই বাংলায় রূপান্তর করে ফেলুন

Shyamalsoft

 অনেক মানুষই লেখার সময় বাংলিশ লিখে থাকে।  অনেকের বাংলা লিখতে অনেক সমস্যা হয়। এখন মনে করেন আপনার জরুরি ভাবে বাংলা লিখতে হবে কিন্তু আপনি বাংলা লিখতে পারেন না, তখন কি হবে? বা আপনি কম্পিউটারে বাংলা লিখবেন কিন্তু আপনি ইংরেজি ছাড়া বাংলা লিখতে পারেন না, তখন কি হবে? অথবা ধরেন আপনি বাংলা লিখতে পারেন কিন্তু নতুন উইন্ডোস দিয়েছেন বা আপনার কম্পিউটারে বাংলা লিখার মতো কোনো সফটওয়্যার নাই, কিন্তু আপনার বাংলা লিখতেই হবে তখন কি করবেন? এই প্রশ্নের উত্তর হয়তো আপনার জানা নাই। যাদের জানা নাই তাদের জন্যই আজকের এই টিউনটি। আশা করি শেষ পর্যন্ত দেখবেন।

আজকে আমি আপনাদের এমন একটি সাইটএর সাথে পরিচয় করিয়ে দিবো যার মাদ্ধমে আপনি বাংলিশ লিখলে সহজেই বাংলা হয়ে যাবে। এই সাইটএ আপনি বাংলিশ লিখার পর স্পেস দিলেই তা বাংলায় রূপান্তর হবে। সাইটটিতে ভিসিট করার জন্য এখানে ক্লিক করুন. ভিসিট করার পর নিচের মতো একটি পেজ দেখতে পাবেন।


কিভাবে এটি ব্যবহার করবেন?

এখন জানা যাক কিভাবে এটি ব্যবহার করবেন। ব্যবহার করা অনেক সহজ। আপনি সেখানে লেখার জন্য সেখানে থাকা বক্সটিতে লিখবেন। বক্সটিতে একটি শব্দ লিখার পরে স্পেস দিবেন তাহলেই এটি বাংলা হয়ে যাবে। কখনো যদি আপনি বাংলিশ লিখার পর সঠিক ভাবে বাংলা না আসে তাহলে শব্দটাকে একটু এদিক সেদিক করে লিখবেন তাহলে দেখবেন সঠিকভাবে লেখাটি আসবে। শব্দটি এদিক সেদিক করে লেখার পরেও যদি সঠিক বাংলা না আসে তাহলে বাংলিশ লেখাটি লেখার পর স্পেস দেওয়ার পরে আবার দুইবার ব্যাকস্পেস দিন তাহলে দেখবেন সেই লেখা অনুযায়ী আরো কয়েকটা শব্দ চলে আসে সেখান থেকে সঠিকতা সিলেক্ট করে দিন। এখন ধরেন আপনি চাচ্ছেন যে ইংরেজিটা লিখেছেন সেটি ইংরেজি আকারে রাখতে চাচ্ছেন। অর্থাৎ বাংলা করতে চাচ্ছেন না কিন্তু লেখার পরে স্পেস দিলেতো টা বাংলায় হয়ে যাবে, এখন কি করবেন? তার জন্য আবার লেখার পরে স্পেস দিয়ে দুইবার ব্যাকস্পেস দিন তাহলে দেখবেন সবার নিচে আপনার লেখা ইংরেজিতেই রয়েছে সেটি সিলেক্ট করে দিন তাহলেই হয়ে যাবে।

 এবার এই সাইটের কয়েকটা অপসন সম্পর্কে জানা যাক।

 


 

উপরের ছবিটি লক্ষ্য করুন নিচে কয়েকটা অপসন রয়েছে। প্রথমটা হচ্ছে Total Words : এর এই অংশে আপনি কতটি শব্দ লিখেছেন টা দেখাবে। Total Characters : এখানে আপনার লেখায় কত গুলো অক্ষর রয়েছে টা স্পেস সহকারে দেখাবে। Characters (EX. Space): এখানে স্পেস ছাড়া সবগুলো অক্ষরের সংখ্যা দেখাবে। Open in Editor এটি একটি বাটন যেখানে ক্লিক করার পর আপনার সকল লেখা একটি এডিটরে ওপেন হয়ে যাবে। যেমন আপনি যদি উইন্ডোস ব্যবহার করে থাকেন তাহলে লেখা গুলো notepad সফটওয়্যারটিতে ওপেন হয়ে যাবে। Save Text to File এখানে ক্লিক করলে আপনার লেখা সবগুলো একটি টেক্সট ফাইলএ সেভ হয়ে যাবে। save as doc file এই বাটনে ক্লিক করার পর আপনার লেখা গুলো একটি ডকুমেন্ট ফাইলএ সেভ হয়ে যাবে। Copy বাটনে ক্লিক করলে সব গুলো লেখা একসাথে কপি হয়ে যাবে। Print বাটনে ক্লিক করলে এখানে সরাসরি লেখা গুলো প্রিন্ট করার অপসন আসবে এবং প্রিন্ট করতে পারবেন। Reset বাটনে ক্লিক করলে সব গুলো লেখা হারিয়ে যাবে।

এই সাইটের একটা দিক আমার কাছে সব চাইতে বেশি ভালো লেগেছে। মনে করেন আপনি লেখার সময় বলে কোনো কারণে ব্রাউজারে ওপেন থাকা সাইটটির ট্যাবটা কেটে গেছে তখন স্বাভাবিক ভাবেই লেখা গুলো হারিয়ে যাওয়ার কথা কিন্তু এই সাইটটি কেটে যাওয়ার পরেও লেখা গুলো হারাবে না। আপনি পুনরায় সাইটটিতে আসলে লেখা গুলো আবার দেখতে পাবেন।

আপনাদের জন্য একটি বোনাস পার্ট এটি। আপনি চাইলে এই সাইটের মাদ্ধমে ইংরেজি থেকে বাংলায় ট্রান্সলেট করতে পারবেন। তার জন্য এখন ক্লিক করুন বা উপরে থাকা Translate English To Bengali বাটনে ক্লিক করুন।


 

এখানে থাকা উপরের বক্সে ইংরেজিটা লিখুন তাপর বক্সের নিচে থাকা Translate In Bengali বাটনে ক্লিক করুন। তাহলে দেখবেন নিচের বক্সে তার বাংলা দেখাবে। এই পেজের নিচে কয়েকটি অপসন দেখতে পাবেন সেই অপসন গুলো আগের অপশনের মতো একই।

আশা করি টিউনটি আপনাদের ভালো লেগেছে। আজকের জন্য এই পর্যন্ত।


Google বিশেষ একটা Feature নিয়ে এল…দেখে নিন… …

 Google বিশেষ একটা Feature নিয়ে এল…দেখে নিন… …
Shyamalsoft

আশাকরি আপনারা সবাই খুব ভাল আছেন ।
আপনার মাতৃভাষা লিখতে আর সমস্যা হবে না ...


Google নিয়ে এল Google Input Tool.

 
এরপর Google Input Tool ডাউনলোড করুন ।



এরপর এটা install করুন ।
Install করা হলে দেখবেন নিচে System Tray তে আইকন এসেছে...


এবার আপনি আপনার ভাষা select করে নিয়ে চমৎকার করে লিখতে পারেন ।
Microsoft Office বা Notepad-এ ট্রাই করে দেখুন ...



ভাল লাগলে জানাবেন । ধন্যবাদ...

যে কোন বাংলা ফন্ট দিয়ে Photoshop CC তে ANSI মোড চালু না করেই অভ্র দিয়ে ঝকঝকে বাংলা লিখুন

যে কোন বাংলা ফন্ট দিয়ে Photoshop CC তে ANSI মোড চালু না করেই অভ্র দিয়ে ঝকঝকে বাংলা লিখুন
Shyamalsoft

আমরা জানি যে ফটোশপ এ অভ্র দিয়ে বাংলা লিখতে গেলে ফন্ট সিলেক্ট করতে হয় "Siyam Rupali ANSI" এবং অভ্র তে "SHIFT + F12" চেপে "Output as ANSI" মোড চালু করতে হয় । এভাবে বাংলা লিখলে শুধুমাত্র " Siyam Rupli ANSI " ফন্ট এই লেখা যায় কিন্তু অন্য কোন বাংলা ফন্ট এ লিখা যায় না । এটা একটা বিশাল অসুবিধা । এতগুলা বাংলা ফন্ট থাকতে আমি শুধু একটা ব্যাবহার করব কেন ?? আমি সব ফন্টই ব্যাবহার করব । হ্যাঁ এটাও সম্ভব ।

"Adobe Photoshop CC" তে আপনি যে কোন ফন্ট এ ডিরেক্টলি বাংলা লিখতে পারবেন ANSI মোড চালু না করে কিন্তু দেখবেন যে আকার, ওকার এগুলা ঠিকমত আসতেছে না । একবার লিখলেই বুঝতে পারবেন ।

এসব ঝামেলা থেকে মুক্তি পেতে এবং "ফটোশপ সিসি" দিয়ে যে কোন ফন্ট এ বাংলা লিখা লিখতে আপনাকে নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে ...............। একদম সোজা কাজ ।

ফটোশপে অভ্র ব্যবহার করে বাংলা লেখা যায় কিভাবে এই প্রশ্নটা অনেকেই করে থাকেন। ফটোশপ এর সাম্প্রতিকতম সংস্করণ Photoshop CC তে বাংলা রেন্ডারিং সুবিধা যোগ হয়েছে। এর আগের ভার্সনগুলোতে বাংলা ইউনিকোডে লেখা বাংলা টেক্সটগুলো ভাঙ্গা ভাঙ্গা দেখা যেত। এই সুবিধা যোগ হবার ফলে এখন থেকে ইউনিকোড বাংলা টেক্সটগুলো পরিষ্কারভাবে দেখা যায়। আমার মনে হয়েছে ফটোশপের এই নতুন ফিচারটা সম্পর্কে অনেকেই অবগত নন.

Photoshop CC তে ইউনিকোড বাংলা রেন্ডারিং চালু করতে Preferences -এ ছোট্ট একটু পরিবর্তন আনা প্রয়োজন হবে। 

http://www.omicronlab.com/blog/wp-content/uploads/2014/02/001.png 


Step 1:

ওপরের মেনুবার থেকে চলে যান Edit > Preferences > Type… অপশনে।

http://www.omicronlab.com/blog/wp-content/uploads/2014/02/002.png

 Step 2:

http://www.omicronlab.com/blog/wp-content/uploads/2014/02/003.png



এবার Choose Text Engine Options বক্সে নির্বাচন করুন ‘Middle Eastern and South Asian’ এবং OK বোতাম চেপে বেরিয়ে আসুন।
ব্যস, এখন থেকে অভ্র এবং বাংলা ইউনিকোড ফন্ট ব্যবহার করে Photoshop -এ ঝকঝকে বাংলা দেখা যাবে!

http://www.omicronlab.com/blog/wp-content/uploads/2014/02/004.png



AUDIO এবং VIDEO ফাইল কে কনভার্ট করুন EXE তে ....

AUDIO এবং VIDEO ফাইল কে কনভার্ট করুন EXE তে ....
Shyamalsoft

আমরা বিভিন্ন সময় বিভিন্ন কাজে AUDIO এবং VIDEO ফাইল কে বিভিন্ন 

সফটওয়্যার এর সাহায্যে ভিন্ন ভিন্ন ফরমেট এ কনভার্ট করেছি ঠিকই কিন্তু 

কখনো ভাবিনী যে AUDIO এবং VIDEO ফাইল কে .exeEXE ফরমেট এ 

কনভার্ট করবো বা .exeEXE ফরমেট এ কনভার্ট করা যায়। তাই এই 

AUDIO এবং VIDEO ফাইল কে .exeEXE ফরমেট এ কনভার্ট করার 

জন্য আপনাদের কে এমন একটি সফটওয়্যার এর সাথে পরিচয় করিয়ে দেব, 

যার সাহায্যে আপনি যেকোনো AUDIO এবং VIDEO ফাইল কে 

.exeEXE 


ফরমেট এ কনভার্ট করতে পারবেন। এছাড়া এই সফটওয়্যার এর মাধ্যমে 

যেসব কাজ করা যায় -



1.     AUDIO VIDEO TO EXE.

2.     AUDIO VIDEO TO 3GP, AAC, AC3, AIFF, ASF, AU, AVI, FLAC, FLV, M1V, M2V, M4V, MKV, MKA, MOV,MP2, MP3, MP4, MPG, NUT, OGG, PSP, RA, RM, SOX, SWF, VOB, WAV,WMA, YUV.


3.     AVI MUXER.(AVI ভিডিও এর সাতে AUDIO MUX করতে পারবেন)


4.     DIRECT CUT.(যেকোন AUDIO অথবা  VIDEO ফাইল থেকে নির্দিষ্ট অংশ CUT করতে পারবেন )


5.     ID3 TAG EDITOR. (যেকোন AUDIO অথবা  VIDEO ফাইল এর TITEL, ARTIST, ALBUM, COMMENT, NUMBER, YEAR, GENRE ইত্যাদি পরিবর্তন করতে পারবেন ।  )


6.     VIDEO CAPTURE. (VIDEO এর যেকোন অংশ CAPTURE করতে পারবেন ।  )


7.     WAV CREATOR.( যেকোন AUDIO  ফাইলকে WAV তে  কনভার্ট করতে পারবেন  )


সফটওয়্যারটি ডাউনলোড করতে প্রথমে এই লিঙ্ক এ ক্লিক করুন এরপর সফটওয়্যারটি ডাউনলোড করুন । সফটওয়্যারটি ডাউনলোড করার পর EXTRECT করুন ,এরপর সফটওয়্যারটি ডাবল ক্লিক করে ওপেন করুন ।  নিচের চিত্রের মতো একটি WINDOW ওপেন হবে ,




এরপর আপনি যে AUDIO এবং VIDEO ফাইল কে কনভার্ট করবেন সেটি OPEN বাটন এ ক্লিক করে ওপেন করুন । এরপর  ফাইলটি কে EXE তে কনভার্ট করতে চাইলে CREATE EXE তে ক্লিক করুন এরপর OK তে ক্লিক করুন , এরপর ফাইলটি কে কুথায় সেভ করবেন তা সিলেক্ট করুন ,এরপর OK তে ক্লিক করুন । যেখানে ফাইলটি সেভ করেছেন সেখান থেকে ফাইলটি ওপেন করুন । এবার দেখুন ফাইলটি কোনো PLAYER ছাড়াই চলছে ।


সফটওয়্যারটি সমন্দে আর বিস্তারিত লিখলাম না । কারণ  এর USE করা খুব সহজ এবং এটি সাধারণ কনভার্টটার সফটওয়্যার এর মতো । সফটওয়্যারটি USE করে দেখুন না সব কিছুই বুজতে পারবেন ।

ধন্যবাদ ।




বাংলা টেক্সট কনভার্টার সমূহ (Mega Tunes)

বাংলা টেক্সট কনভার্টার সমূহ (Mega Tunes)
Shyamalsoft


 
প্রিয় ভাই  Abhijit Banik এর জন্য আমার এই tune, but উপকৃত সবাই.
Total credit goes to my brother Banik, so I dedicate this tune to him.
Thanks Brother আমাকে ভাবানোর  জন্য.

:::::::::::::Problem  টা হল.. Bangla Script এ লেখা- (PDF file format) কোন converter বা web converter দিয়ে (DOC file format) এ Convert করার পর হিজিবিজি আসে Bangla আসে না:::::::::::

Solve নিচে দেওয়া হল।




আমরা যারা বর্তমানে কম্পিউটারে ইউনিকোড ব্যবহার করে বাংলা লেখালেখি করি, তাদের অধিকাংশই এক সময় বিজয় ব্যবহার করতাম। সেই সুবাদে আমাদের হার্ড ডিস্কে এখনও বিজয় ফরম্যাটে লেখা বিভিন্ন ফাইল রয়ে গেছে। এখন আমরা যদি সেই লেখাগুলোই ইউনিকোড ফরম্যাটে পেতে চাই, তাহলে কি সবগুলো ডকুমেন্ট আবার নতুন করে লিখতে হবে? মোটেই না। বিজয়ে লেখা টেক্সকে ইউনিকোডে অথবা ইউনিকোডে লেখা টেক্সটকে বিজয়ে রূপান্তর করার জন্য ইন্টারনেটে বেশ কিছু সফটওয়্যার এবং ওয়েবসাইট আছে। শুধু বিজয়ই নয়, এসব সফটওয়্যার এবং সাইট থেকে আপনি বৈশাখী, বংশী, প্রথমা প্রভৃতি ফরম্যাটকে ইউনিকোড এবং ইউনিকোডকে এসব ফরম্যাটে রূপান্তর করতে পারবেন। নিচে এ ধরনের কিছু সাইট এবং সফটওয়্যারের বর্ণনা দেওয়া হল :


মুর্শেদের ইউনিকোড লেখনী ও পরিবর্তক


বাংলা টেক্সট কনভার্টারের কথা বলতে গেলেই প্রথমেই বলতে হয় এস এম মাহবুব মুর্শেদের বাংলা ওয়োবটুলসের কথা। অসাধারণ একটি টুল এটি। এটি ব্যবহার করে আপনি অনলাইনে বসেই বিজয়, বৈশাখী, বংশী, বর্ণসফট, ফোনেটিক অথবা সামহোয়্যার-ইন-টেক্সট ফরম্যাটে টাইপ করতে পারবেন এবং সেই টাইপ করা লেখাকে ইউনিকোডে কনভার্ট করতে পারবেন। আবার বিপরীত ভাবে ইউনিকোড থেকে এসব ফরম্যাটের যেকোনটিতে রূপান্তরের জন্য আপনি বিজয়, ইউনিজয়, প্রভাত, অভ্র, বর্ণসফট, সামহোয়্যার-ইন এর যেকোন একটি লে-আউট ব্যবহার করে ইউনিকোডে টাইপ করতে পারবেন।


বাংলা ওয়োবটুলস প্রোগ্রামটি ডেভেলপ করেছেন এস এম মাহবুব মুর্শেদ এবং আহমেদ অরূপ কামাল। বর্তমানে এর ২.১.০ আলফা ১ সংস্করণটি ইন্টারনেটে আছে। এটি ব্যক্তিগত এবং অবানিজ্যিক ওপেন সোর্স প্রজেক্টে ব্যবহার জিপিএল ৩ (GPL 3) লাইসেন্সের অধীনে সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করা যাবে। তবে কেউ এটাকে বানিজ্যিকভাবে ব্যবহার করতে চাইলে তাকে একটি অনুমোদিত এন্টারপ্রাইজ লাইসেন্স ক্রয় করতে হবে।

ইন্টারনেটে সহজলভ্য অন্যান্য টেক্সট কনভার্টারের তুলনায় এর একটা বড় পার্থক্য হল, এটি শুধু কনভার্টারই নয়, এটি একই সাথে একটি বাংলা লিখন পদ্ধতিও। এছাড়া এর বংশী অপশনটা ব্যবহার করে জনপ্রিয় দৈনিক পত্রিকা প্রথম আলোর ইন্টারনেট সংস্করণের লেখাগুলোও ইউনিকোডে রূপান্তর করা যায়, যেই অপশন খুব কম কম কনভার্টারেই আছে।

বাংলা ওয়োবটুলস সফটওয়্যারটি মূলত অনলাইনে ব্যবহার করা উদ্দেশ্যে তৈরি করা হলেও আপনি এটাকে অফলাইনেও ব্যবহার করতে পারবেন। এর ডাউনলোড অপশনে গেলে অবশ্য আপনি কোন ফাইল খুজে পাবেন না। এটি অফলাইনে ব্যবহার করতে চাইলে আপনাকে ওয়েবপেজটি সেভ করতে হবে। যেহেতু এটি জাভাস্ক্রীপ্ট ভিত্তিক সফটওয়্যার, তাই শুধুমাত্র ওয়েবপেজটি সেভ করেই আপনি এটি অফলাইনে ব্যবহার করতে পারেবন।


বাংলা ওয়োবটুলসের ঠিকানা 

click here (For offline use )





Thanks